মুক্তি পেয়েছে ‘ওহ লাভলি’, ভিড় দেখে উচ্ছ্বসিত মদন মিত্র

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বরাবরই রঙিন মানুষ হিসেবে পরিচিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে এখন শুধুমাত্র তাঁকে রাজনীতিবিদ বলা চলে না। তিনি কিন্তু অভিনেতা হিসেবেও নিজের পসার জমিয়েছেন। প্রথমবার বিনোদন জগতে পা রেখেই রীতিমতো বাজিমাত করেছেন মদন। তাঁর অভিনীত প্রথম ছবি ‘ওহ লাভলি’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। তারপর থেকে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভাসছেন মদন। প্রেক্ষাগৃহের সামনে ভিড় দেখে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত।

শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার পর মদন অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রেক্ষাগৃহের সামনে উচ্ছ্বাস দেখে মদন বলেন, ‘লোকের উন্মাদনা দেখে মনে হচ্ছে শোলে রিলিজ করেছে। প্রায় সব হল হাউজফুল।‘ জানা গিয়েছে, ছবিটিতে মদনের চরিত্রের নাম সুবিমল রায়। নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, কামারহাটিতে মদন মিত্রের একদল সমর্থক তাঁর কাটআউটে ১০০ লিটার দুধ ঢালেন। যদিও এ নিয়ে বিরোধীদের কটাক্ষও ধেয়ে এসেছে। তবে তাতে কান দিতে নারাজ মদন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Karan-Tejaswi | বিয়ের গুঞ্জনে ইতি! চার বছরের সম্পর্কের পরেও কেন পিছু হটছেন কর্ণ-তেজস্বী?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ টেলিজগতে ‘করণ-তেজ’ (Karan-Tejaswi) জুটি মানেই...

Parambrata-Swastika | পাঁচ বছর আগে ভোট-পরবর্তী হিংসায় উসকানি! পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের...

Rudranil Ghosh meeting | টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে আপত্তি! রুদ্রনীলের বৈঠকে বড় দাবি টেকনিশিয়ানদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের (Tollywood) অন্দরে ফের দানা...

Iman Chakraborty | ‘আমি বরাবরই এই মানুষটার সবথেকে বড় ভক্ত!’ শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে যখন...