Madhyamik Exam-2024 | নজর এড়ায়নি পর্ষদ সভাপতির, পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের হেপাজত থেকে উদ্ধার ৮টি মোবাইল  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিকে (Madhyamik Exam-2024) কড়াকড়ি সত্ত্বেও এবারও ফাঁস হয়েছে মাধ্যমিকের প্রশ্ন পত্র। তারপর থেকে আরও সক্রিয় হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু, তা সত্ত্বেও নজরদারি এড়িয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়ছে পরীক্ষার্থীরা। ফের আরও একবার এমনই ঘটনা সামনে এল মালদার কালিয়াচকে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের (Ramanuj Ganguly) সামনেই পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হল মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ। এ বিষয়ে পর্ষদ সভাপতি বলেন, মোবাইল সহ ধরা পড়লে পরীক্ষার্থীর সব পরীক্ষায় বাতিল হয়ে যায়। এটাই নিয়ম।

জানা গিয়েছে, মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষার দিন মালদহের মানিকচক, কালিয়াচক ২ এবং ইরেজবাজার গ্রামীণ এলাকায় পাঁচটি স্কুল পরিদর্শন করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তখন কালিয়াচকের পাঁচকুড়িটোলা হাই স্কুলের কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে মোট ৭টি মোবাইল ফোন ও একজনের কাছ থেকে স্মার্ট ওয়াচ উদ্ধার হয়। তাদের প্রত্যেকের পরীক্ষা বাতিল করে দেওয়ার নির্দেশ দেন পর্ষদ সভাপতি।

এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পরীক্ষাকেন্দ্রে লুকিয়ে পরীক্ষার্থীরা আনছে মোবাইল ফোন। কারণ খুব সহজেই ফোন থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে তাঁরা। কিছু মানুষ নিজেদের সুবিধার্থে প্রশ্নপত্র ফাঁস করছে। পড়ুয়ারা যাতে তাদের ফাঁদে পা দেয় তা নিয়ে সতর্ক করা হয়েছে আগেই। তবে এদিন প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেন পর্ষদ সভাপতি।

এদিন তিনি আরও বলেন, এদিন মোট আটজনের কাছ থেকে মোবাইল ও স্মার্ট ওয়াচ উদ্ধার হয়েছে। এরমধ্যে ৬ জনই মালদার। এর পাশাপাশি মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টার জন্য ২৫ জনের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের তদন্ত খুব সহজ নয়। পুলিশ পুরোপুরি চেষ্টা চালাচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...