শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার প্রশংসা করে রাজ্যে ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত সপ্তম বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে চাঁদের হাট। সম্মেলনের শুরুতেই নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করলেন মুকেশ আম্বানি। এখানেই থেমে না থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে বললেন, ‘প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা। ত্যাগের আগুন আপনার স্বর্ণময় চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। আর এখন আপনি সোনার বাংলাকে আরও উজ্জ্বল করে তুলেছেন।’

মুকেশ আরও বললেন, ‘বাংলা দ্রুত গতিতে উন্নতি করছে। বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বেড়েছে। বঙ্গে প্রায় ৪৫,০০০ কোটি টাকা লগ্নি করেছে রিলায়েন্স। পরের ৩ বছরে বাংলায় আরও অতিরিক্ত ২০,০০০ কোটি টাকা লগ্নি করতে চায় রিলায়েন্স। অর্থনৈতিক বৃদ্ধির জন্য সিঙ্গাপুর, কোরিয়া, তাইওয়ানকে ছাপিয়ে গেছে বাংলা। বাংলায় জিডিপি বৃদ্ধির হার জাতীয় হারের থেকে বেশি। আইটি এক্সপোর্টের পরিমাণ বেড়েছে, কমেছে ব্যবসা করার খরচ।’

তিনি আরও বলেন, বাংলায় উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্যই হয়েছে। মমতার দূরদর্শিতা ও লক্ষ্য স্থির রেখে বাংলাকে নেতৃত্ব দেওয়ার ফলেই এই সাফল্য এসেছে। এই জন্যই বাংলার মানুষ বার বার আপনাকে বেছে নিয়েছেন, তাঁদের নেতৃত্ব দেওয়ার জন্য।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...