পুর দুর্নীতি মামলায় বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

শেষ আপডেট:

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

গত ২১ এপ্রিল পুর দুর্নীতি মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে নতুন এফআইআর করে সিবিআই তদন্ত করতে পারবে, সেকথাও বলা হয়। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলে ইডি, সিবিআই। তার ভিত্তিতেই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুর দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত। এই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্য সরকারের সেই মামলায় স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

পরবর্তীতে একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাটি সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাজ্যের প্রশ্ন ছিল, কেন পুরদুর্নীতির মামলায় সিবিআই তদন্ত করবে?। রাজ্যের যুক্তি ছিল, যেহেতু আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই কোনও ঘটনা ঘটলে রাজ্য পুলিশই তদন্ত করে। মমলাকারীদের যুক্তি ছিল, পুরসভার দুর্নীতির সঙ্গে শিক্ষা দুর্নীতি মিশে রয়েছে। শুনানির পর গত ৮ মে বিচারপতি সিনহা জানান, পুরদুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়। অর্থাৎ এই মামলায় তদন্তের ওপর কোনও বাধানিষেধ থাকছে না। পাশাপাশি পুরোনো নির্দেশ বহাল রেখে এও জানিয়ে দেওয়া হয়, মামলাটির তদন্ত করবে সিবিআই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...