Naka checking | বিজেপির কনভেনারের গাড়িতে তল্লাশি, বাজেয়াপ্ত কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিজেপির নেতার গাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা। শনিবার রাতে জলপাইগুড়ি ক্রান্তি এলাকায় নাকা চেকিং চলার সময়ে এই টাকা উদ্ধার হয় বিজেপির কনভেনার রাকেশ নন্দীর গাড়ি থেকে। পুলিশের দাবি, বিজেপি নেতা তাঁর হেপাজতে থাকা টাকার কোনও নথি দেখাতে পারেনি। এমনকি উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকা তাঁর নয় বলেও পুলিশকে জানিয়েছেন রাকেশ। পুলিশের জেরায় রাকেশ নন্দী জানিয়েছেন, ওই টাকা তিনি বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বনিকের নির্দেশে নিয়ে যাচ্ছিলেন।

জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলার জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং। ক্রান্তি এলাকায় নাকা চেকিংয়ে বিজেপির কনভেনার রাকেশ নন্দীর গাড়ি থেকে নগদ ৭ লক্ষ ৭৫ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। রাকেশ নন্দীকে জেরা করে তথ্য পেয়ে পুলিশ বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিককের গাড়ি তল্লাশি করে। সেখান থেকে আরও ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এই বিষয়ে দীপা বণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন তিনি। জেরায় রাকেশ জানিয়েছেন, বিজেপির মহিলা মোর্চার নেত্রী দীপা বণিকের কাছ থেকে এই টাকা নিয়ে আসছিলেন তিনি। বাজেয়াপ্ত হওয়া টাকা রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছিল বলে গাবি পুলিশের। এদিন দুটি গাড়ি থেকে মোট ৯,০৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...