গৃহবধূর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করছিল প্রতিবেশি যুবক! জানাজানি হতেই যা হল…

শেষ আপডেট:

বালুরঘাট: মোবাইলে আপত্তিকর ছবি তুলে এক গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল প্রতিবেশি এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই গৃহবধূর ঘরের সঙ্গেই লাগোয়া ওই অভিযুক্ত যুবকের বাড়ি। সেই সুবাদেই তাদের বাড়িতে আসা যাওয়া ছিল অভিযুক্তের। অভিযোগ, এরই সুযোগে ওই গৃহবধূর কিছু আপত্তিকর ছবি মোবাইল বন্দী করেছিল ওই যুবক। সেগুলি দেখিয়েই ব্ল্যাকমেল করে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। গৃহবধূর পরিবার সমস্ত ঘটনা জানতে পেরে বালুরঘাট থানায় ওই যুবক সহ মোট তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অন্যদিকে, বালুরঘাট শহরের লাগোয়া একটি গ্রামের আদিবাসী কিশোরীর স্নানের দৃশ্য লুকিয়ে দেখা নিয়ে প্রতিবেশি এক কিশোর ও কিশোরীর পরিবারের গণ্ডগোল পৌঁছোল থানায়। ওই কিশোরীর বাথরুমে উঁকি দিয়ে স্নানের দৃশ্য দেখার সময় ওই অভিযুক্ত কিশোরকে হাতেনাতে ধরে ফেলা হয়। এই নিয়ে ওই কিশোরের পরিবারের সঙ্গে তুমুল বিবাদ বাঁধে আদিবাসী কিশোরীর পরিবারের। পরে এই নিয়ে তারা বালুরঘাট থানার দ্বারস্থ হন। পুলিশ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Raiganj Bicycle Theft | সাইকেল চুরির অভিযোগে যুবককে গণধোলাই! ভাটোলে চাঞ্চল্য, ধৃত হেমতাবাদের বাসিন্দা

রায়গঞ্জ: হাটে কেনাকাটা করতে এসে সাইকেল চুরির অভিযোগে এক...

Patiram Police Cash Seized | নাকা চেকিংয়ে পুলিশের বড় সাফল্য! পতিরামে গাড়ি থেকে উদ্ধার ৩ লক্ষাধিক নগদ টাকা

পতিরাম: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই জেলাজুড়ে কড়া নজরদারি শুরু...

Shamik Bhattacharya | ‘আদর্শ বুকে থাকুক, বাম হাত দিয়ে হলেও ভোট দিন বিজেপিকে!’ কুমারগঞ্জে চাঁদ সওদাগরের উদাহরণ টেনে আবেদন শমিকের

কুমারগঞ্জ: কুমারগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত বরাহার এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু...