এগরা বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এগরা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই মর্মে রাজ্য পুলিশের ডিজি, ও মুখ্যসচিবকে নোটিস দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া, জানতে চাইল জাতীয় মানবাধিকার কমিশন।

গত মঙ্গলবার ভরদুপুরে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। কিভাবে পুলিশের নজর এড়িয়ে ওই বেআইনি বাজি কারখনা চলছিল তা নিয়ে অনেকেই পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। ঘটনার দিনই তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। যার বাজি কারখানায় এই বিস্ফোরণ হয় সেই ভানু বাগ জখম অবস্থায় ওডিশায় পালিয়ে ছিলেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ ভানুর দুই সঙ্গী, তাঁর ছেলে এবং ভাইপোকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে এগরা থানার আইসিকেও বদলি করা হয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Garga Chatterjee | ইভিএম নিয়ে ‘বিভ্রান্তিকর’ মন্তব্য, কলকাতা পুলিশের জালে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই বড়সড়...

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

Baruipur Police Station | বিজেপি প্রার্থীকে মারধরের মাশুল! সাসপেন্ড হলেন বারুইপুরের আইসি ও সাব-ইনস্পেক্টর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Assembly Election...

Sujit Basu | সদ্য পরাজিত সুজিত এখন ইডি-র খাঁচায়! ‘প্রভাবশালী’ তত্ত্বে হেপাজতে নিতে মরিয়া তদন্তকারীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রাতে...