‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানি’ থেকে নিয়মিত ভাতা পেতেন নুসরত, দাবি ইডির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নুসরত জাহানের বিরুদ্ধে সামনে এল নতুন তথ্য।ইডি সুত্রে খবর, বিতর্কিত সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নিয়মিত ভাতা পেতেন বসিরহাটের সাংসদ। স্বাভাবিকভাবে এই তথ্য সামনে আসায় আরও বিপাকে নুসরত, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

শনিবার ইডি দাবি করেন, সংস্থাটির নিয়োগপত্র থেকে জানা যাচ্ছে, সাংসদ নুসরত জাহান নিয়মিত ভাতা পেতেন ওই সংস্থা থেকে।বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল নুসরতকে। তিনি ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন।কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে নুসরত সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন, তিনি ওই সংস্থার সঙ্গে কোনভাবেই জড়িত ছিলেন না।শুধু ঋণ নিয়েছিলেন ওই সংস্থা। পরবর্তীতে সেই মামলার তদন্তেই অভিনেত্রী নুসরত, সংস্থার ২ ডিরেক্টর রাকেশ সিং এবং অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করে ইডি। গত মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী। প্রায় ৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ইডি জানতে পারে রিয়েল এস্টেট সংস্থার ডিরেক্টর পদে থাকার জন্য নুসরত জাহানের কাছে ভাতা যেত নিয়মিত। তবে কি কারণে ভাতা পেতেন তিনি? তা নিয়েই উঠছে প্রশ্ন।তাহলে কি ফের ইডির জেরার মুখে পড়তে হবে সাংসদকে? তৈরি হয়েছে ধোঁয়াশা।

 

উল্লেখ্য, নুসরত দাবি করেছিল, তিনি ফ্ল্যাট কিনবেন বলে ওই কোম্পানি থেকে লোন নিয়েছিলেন ১ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ২৮৫ টাকা।সুদ সহ ১ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৯৯৫ টাকা কোম্পানিকে ফেরত দেন ২০১৭ সালে। সাংসদ একথা বললেও, সংস্থার এক ডিরেক্টর রাকেশ সিং দাবি করেন, নুসরত তাঁদের সংস্থা থেকে কোনও ঋণ নেননি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...