‘ঘুরপথে দিল্লি দখলের চেষ্টা মানবে না আপ’, কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে গর্জন কেজরিওয়ালের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশকে পাশ কাটিয়ে দিল্লির প্রশাসনিক ক্ষমতার রাশ হাতে রাখতে শুক্রবার গভীর রাতেই অর্ডিন্যান্স জারি করেছিল নরেন্দ্র মোদি সরকার। এ নিয়েই এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, ‘মাত্র এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা সরাসরি সুপ্রিম কোর্টের অবমাননা হিসেবেই ধরতে হবে।’ তবে কেন্দ্র ঘুরপথে দিল্লি ‘দখল’ করতে চাইলেও তাঁরা যে থামবেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন কেজরিওয়াল। আপ প্রধানের কথায়, ‘এই অর্ডিন্যান্স সুপ্রিম কোর্টে বাধার মুখে পড়বে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দিল্লি সরকারের কাজের গতি কমবে। কিন্তু আমরা থামব না।’

গত ১১ মে সুপ্রিম প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, আমলাদের রদবদল থেকে যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে দিল্লির নির্বাচিত সরকারের। কিন্তু শুক্রবার রাত ১১টা নাগাদ অর্ডিন্যান্স এনে ১০ পাতার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্র। তাতে বলা হয়, জাতীয় রাজধানী সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। আমলাদের নিয়োগ ও বদলির ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রী হবেন এর চেয়ারপার্সন। কিন্তু কমিশনে কেন্দ্র এবং লেফটেন্যান্ট গভর্নরের প্রতিনিধিদের সংখ্যা বেশি থাকায় তাঁরাই কার্যত নির্ণায়ক হবেন। শনিবার সকালেই এই বিষয়ে মুখ খুলেছিল আপ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...

Rajiv Gandhi Death Anniversary | বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন দেশজুড়ে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজকের দিনটি ভারতের ইতিহাসের এক...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...