‘রাস্তা না হলে ভোট নয়’, ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভ ভোটারদের

শেষ আপডেট:

মালদা: বেহাল রাস্তা এখনও সংস্কার হল না, শুধুই মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু এবার রাস্তা না হলে ভোট নয়। এই দাবিতে ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভে শামিল হলেন মালদার রানিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নম্বর দোগাছি বুথের ভোটাররা। নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মী, পুলিশ পৌঁছোলেও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হয় তাঁদের। ফলে ২৪৪ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এদিন পুনর্নির্বাচনের জন্য নির্ধারিত সময়ে ভোটকর্মীরা সেখানে পৌঁছান। উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কিন্তু সকাল থেকে বুথে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। প্রশাসনিক আধিকারিকরা বোঝালেও নিজেদের সিদ্ধান্তে অটল তাঁরা। ফলে এখনও পর্যন্ত ওই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। বিক্ষোভ এখনও চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...