পাখির চোখ পঞ্চায়েত ভোট, রাজ্যে আসছেন মোদি-শা-নাড্ডা, রয়েছে একাধিক কর্মসূচি

শেষ আপডেট:

কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জুনেই রাজ্যে আসছেন তাঁরা। রয়েছে একাধিক কর্মসূচি।

সূত্রের খবর, রাজ্য সফরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁদের। জোর দেওয়া হবে বাড়ি বাড়ি জনসংযোগে। মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে কাজ তুলে ধরতে ঘরে ঘরে গিয়ে জনগণকে কাজের খতিয়ান দেওয়া হবে। এমনই পরিকল্পনা রয়েছে বিজেপির। বিজেপি সূত্রে খবর, আগামী মাসে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তিনটি বড় জনসভা হওয়ার কথা রয়েছে। যদিও সভার দিনক্ষণ ও সভাস্থল এখনও সেভাবে ঠিক হয়নি।

বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। আসার কথা ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও। সুকান্ত জানিয়েছেন, ৯ বছর পূর্তি উপলক্ষ্যে ২১ থেকে ৩০ জুন নয়দিন ব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ২৯৪ টি জনসভা করবেন রাজ্য নেতারা। রাজ্যে মোদি-শা’দের সফরের প্রস্তুতি যে শুরু হয়ে গিয়েছে, এদিন সাংবাদিক সম্মেলনে সেকথাও স্পষ্ট করেন সুকান্ত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Firhad Hakim | রাজ্যে পালাবদলের আবহেই ‘বেসুরো’ ফিরহাদ! কলকাতা পুরসভার দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের শাসনক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

Dilip Ghosh | ঝাড়গ্রামের ‘দামাল ছেলে’ আজ বাংলার মন্ত্রী! টিভিতে দিলীপের শপথ দেখে চোখে জল অশীতিপর মায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন...

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Madhyamik Result 2026 | পাথর খাদান থেকে সাফল্যের শিখরে! আসানসোলের ২০ শ্রমজীবী কন্যার অসাধ্য সাধন

আসানসোল অন্ধকার থেকে আলোয় ফেরার এক অনন্য নজির গড়ল...