বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে বিষক্রিয়া! পেটে ব্যথা-বমি নিয়ে হাসপাতালে ভর্তি ২০ জন বালক    

শেষ আপডেট:

নকশালবাড়িঃ বাদাম ভেবে গাছের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২০ জন বালক। বুধবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বড় মণিরাম জোতে। বর্তমানে প্রতিটি বালকই নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বড় মণিরাম জোতের ২৫-৩০ জন ছেলে মাঠে খেলা করছিল। এমন সময় মাঠের পাশের জঙ্গলে বাদাম ভেবে গাছ থেকে ছিঁড়ে এক ধরনের বিষাক্ত ফল খায় প্রত্যেকেই। এরপর থেকে তারা প্রত্যেকেই অসুস্থতা বোধ করে। বাড়ি ফেরার পর প্রত্যেকের শুরু হয় বমি আর পেটে ব্যথা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকেরা। একসঙ্গে ২০ জন শিশু অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। তড়িঘড়ি পরিবারের লোকেরা চিকিৎসার জন্য প্রতিটি শিশুকে নিয়ে আসেন নকশালবাড়ি হাসপাতালে। প্রত্যেক অসুস্থ বালককে ভর্তি করে নেন কর্তব্যরত চিকিৎসক।

বর্তমানে বিষাক্ত ফল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন বালক। এই সংখ্যাটা বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ফল খেয়ে পেটে বিষক্রিয়ার কারণেই প্রত্যেকের পেটে ব্যথা আর বমি হয়েছে। প্রত্যেকের অবস্থাই বর্তমানে স্থিতিশীল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Hili | শতাব্দী প্রাচীন প্রথা মেনে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুণ্ডা কালী পুজো, ভক্তের ঢল যমুনা পাড়ে

হিলি: কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে...

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...