আলুর বন্ড নিয়ে জালিয়াতি, গ্রেপ্তার ২ যুবক

শেষ আপডেট:

ময়নাগুড়ি: ভুয়ো বন্ড নিয়ে হিমঘড়ে আলু তুলতে গিয়ে গ্রেপ্তার ২ যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি বাইপাস লাগোয়া একটি হিমঘড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পিঙ্কু রায় ও সাহিদ আলম। বাড়ি জলপাইগুড়ি গরালবাড়ি সংলগ্ন সবরহাট এলাকায়। এদিন হিমঘড় কর্তৃপক্ষ ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়।

মঙ্গলবার থেকে ওই হিমঘড় থেকে আলু বের করা শুরু হয়েছে। অন্যান্যদের মত এদিন দুই যুবক ভুয়ো বন্ড নিয়ে ওই হিমঘড়ে ২০০ বস্তা আলু তুলতে যান। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। ওই হিমঘড়ের নাম, সিল দিয়ে হুবহু একই রকমের বন্ড নিয়ে আসেন তারা। কিন্তু বন্ডে লেখা সিরিয়াল নম্বর দেখে সন্দেহ হয় হিমঘড় কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে বন্ডটি ভালো করে মিলিয়ে দেখার পর দেখা যায় হিমঘড় কর্তৃপক্ষের সই, স্টিকারের সঙ্গে মিল নেই। তখন ওই দুই যুবককে আটকে রাখে পুলিশকে খবর দেওয়া হয়। যদিও ধৃত দুই যুবক জানিয়েছে, জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া সংলগ্ন কোচপাড়ার বাসিন্দা সলিউদ্দিন তাদের এই বন্ড গুলি দিয়ে আলু তুলতে পাঠিয়েছিল। কাজের জন্য পারিশ্রমিক হিসেবে তাদেরকে এক হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। ভুয়ো বন্ডের ব্যাপারে তাদের বিশেষ কিছু জানা নেই।

হিমঘড় মালিক বুম্বা নন্দি বলেন, ‘আমাদের হিমঘড়ের আসল বন্ডের সঙ্গে ভুয়ো বন্ডটির বেশ কয়েক যায়গায় অমিল ছিল। গোটা বিষয়টি আমরা পুলিশকে জানিয়ে ওই দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছি।‘ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমলেন্দু চৌধুরী বলেন, ‘এই মুহুর্তে ময়নাগুড়িতে ছয়টি হিমঘর রয়েছে। বাকি হিমঘড় গুলিতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি হিমঘড় কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে সতর্ক করেছি।‘ ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান, এই ঘটনায় বাকি আর কে জরিত রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...