প্রণবের মূর্তিতে পরানো হল ছেঁড়া গেঞ্জি, অবমাননার অভিযোগ

শেষ আপডেট:

মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে কালো রংয়ের ছেঁড়া গেঞ্জি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে। জঙ্গিপুর পুরসভার তরফে ইতিমধ্যে গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনায় কে বা কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

২০০৪ সালে প্রণব মুখোপাধ্যায় প্রথমবারের জন্য জঙ্গিপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন। তারপর দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ২০১২ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত প্রণববাবু জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ ছিলেন। জঙ্গিপুরের সাংসদ হিসেবে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সামগ্রিকভাবে দেশের উন্নতিতে তাঁর অবদানের শেষ ছিল না। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েক বছর আগে পুরসভার তরফে জঙ্গিপুর সুপারস্পেশালিটি হাসপাতালে দু’‌নম্বর গেটের কাছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।

এদিন স্থানীয়রা দেখতে পান–‘‌ভারতরত্ন’‌ প্রণব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে কেউ বা কারা একটি কালো রংয়ের গেঞ্জি পরিয়ে রেখেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যান জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। তাঁর উদ্যোগে দ্রুত ওই গেঞ্জি খুলে প্রণববাবুর মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। মফিজুল ইসলাম বলেন, ‘এই ধরনের ঘটনা ক্ষমার অযোগ্য। তবে ঘটনাস্থলের আশেপাশে প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে। কারা এই কাজের সঙ্গে যুক্ত, দ্রুত তা ধরা পড়বে।’‌ এই বিষয়ে প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘এই ধরণের ঘটনা নিন্দনীয়। প্রশাসনের কাছে অনুরোধ করব যারা এই ধরণের কাজ করেছে, তাদের শাস্তির দেওয়ার থেকে বোঝানো উচিৎ এই ধরণের কাজ না করা।’ পুলিশ ঘটনার তদন্ত করছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Calcutta High Court | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, মিলল মামলার অনুমতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম...

Nipah Virus Bengal | বাংলায় নিপা ভাইরাসের হানা! আক্রান্ত বারাসতের ২ নার্স, তড়িঘড়ি নজরদারি শুরু নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের থাবা বসাল প্রাণঘাতী...

ED in Supreme Court | ‘বাধা দেওয়াই অভ্যাস’, মমতার অতীত টেনে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত ও আইনি রক্ষাকবচ চাইল ইডি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির...

CM Mamata Banerjee | নথি জমা দিলেও অমিল প্রাপ্তিস্বীকার! এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় (SIR) অনিয়মের অভিযোগে...