Bharat Jodo Nyay Yatra | মণিপুর থেকে শুরু ‘ন্যায় যাত্রা’, বাংলা ছুঁয়ে হাঁটবেন রাহুল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভারত জোড়ো যাত্রা’ করে জাতীয় রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। ওই কর্মসূচিতে তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ। এবার রাহুলের নতুন কর্মসূচি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat Jodo Nyay Yatra) শুরু হল মণিপুর (Manipur) থেকে। রবিবার থৌবাল জেলা থেকে এই যাত্রা শুরু হয়েছে। এই রাজ্যে মোট ১০০ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল। লোকসভা নির্বাচনের আগে এটাই কংগ্রেসের বড় জনসংযোগ যাত্রা। কংগ্রেসের ৬৭ দিনের লম্বা কর্মসূচি রয়েছে বলে খবর।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে যাত্রা শুরু করে নাগাল্যান্ডে পৌঁছোবেন রাহুল। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে কংগ্রেস সাংসদের পদযাত্রা ঢুকবে বাংলায়। পাঁচদিন জেলায় জেলায় ঘুরবেন রাহুল। বাংলায় মোট ৫২৩ কিলোমিটার পথ হেঁটে বিহারে পৌঁছোবেন তিনি। জানা গিয়েছে, মণিপুর থেকে যাত্রা শুরু হয়ে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটেও যাবে এই যাত্রা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুম্বইয়ে শেষ হবে এই যাত্রা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...