রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

শেষ আপডেট:

কলকাতা: রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁকে ওই পদে নিয়োগের ব্যাপারে প্রস্তাব দিয়েছিল নবান্ন। রাজভবন সূত্রের খবর, সেই প্রস্তাব মেনে নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগে অনুমোদন দিয়েছেন তিনি।

এই নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছিল। সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে।

সেকারণে নির্বাচন কমিশনার পদে রাজীবকে নিয়োগের সুপারিশে সিভি আনন্দ বোস অনুমোদন দেন কি না, সেদিকেই নজর ছিল। অবশেষে নবান্নের প্রস্তাবেই সিলমোহর দিলেন রাজ্যপাল। সামনেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। সেক্ষেত্রে রাজীবের নেতৃত্বে ভোট হতে চলেছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...