বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের স্মরণ সভা ময়নাগুড়িতে

শেষ আপডেট:

ময়নাগুড়ি: বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত হল ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতির অতিথি নিবাসে। সোমবার ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দির উদ্যোগে এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সমরেশ মজুমদারের স্মৃতিচারনা করেন কবি বিজয় দে, গবেষক উমেশ শর্মা, সমরেশ মজুমদারের অভিন্ন হৃদয় বন্ধু অশোক গাঙ্গুলি, কবি গৌতম গুহরায় ও শুভাশিস সেনগুপ্ত। এদিন সমরেশ মজুমদারের স্মৃতিতে নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। এরপর সঙ্গীত পরিবেশন করেন ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৃজা নন্দী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী, ময়নাগুড়ি পুরসভার কাউন্সিলার গোবিন্দ পাল ও ঝুলন সান্যাল, শিক্ষক তনয় মন্ডল সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সৌমিক চক্রবর্তী। ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দি বলেন, ‘জন্মস্থান হওয়ায় জলপাইগুড়ির আনাচে কানাচে তিনি রেখে গিয়েছেন অনেক স্মৃতি। ছেলে বেলা জলপাইগুড়িতে কাটানোর ফলে ময়নাগুড়ির সঙ্গেও প্রয়াত কবির আত্মীক যোগ রয়েছে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Budbud TMC Leader Arrested | ক্ষমতার দাপট অতীত, বিজেপি আসতেই শ্রীঘরে তৃণমূলের এই প্রতাপশালী উপপ্রধান!

রাজা বন্দ্যোপাধ্যায়, বুদবুদ: সময় বদলেছে, বদলেছে রাজ্যের শাসক দলও।...

Mahakal Mahatirtha | মহাকাল মহাতীর্থ যেন শাঁখের করাত, উত্তরবঙ্গের মেগা প্রকল্প নিয়ে উভয়সংকটে বিজেপি সরকার

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মাটিগাড়া উপনগরীর উলটোদিকের বিস্তীর্ণ ফাঁকা জমিতে...

HS Result 2026 | সাফল্যের শিখরে বাঁশহাটির মেয়ে, উচ্চমাধ্যমিকে ৪৭০ নম্বর পেয়ে নজির গড়লেন সুমি পাল

পুরাতন মালদা: শত প্রতিকূলতাও যে মেধার পথে বাধা হতে...

HS Result 2026 | আদৃতের জয়ে ‘শুভেন্দু-বার্তা’: উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়ার পর মহাকাশ জয়ের স্বপ্ন!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিকের (HS Result 2026)...