শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Harishchandrapur | নিকাশি নালার দাবিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: নিকাশি নালার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ (Protest) দেখালেন গ্রামবাসীরা। সোমবার এই দাবিতে চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। বেশ কয়েক ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

এদিন হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানার রহমতপুর গ্রামে বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রহমতপুর এলাকার পশ্চিম পাড়ায় জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় নালা তৈরি করা হচ্ছে। কিন্তু রাস্তার উলটো পাশেই পূর্বপাড়ায় কোনওরকম নালা তৈরি করা হচ্ছে না। অথচ বর্ষাকালে রাস্তার দু’পাশে থাকা পূর্বপাড়া এবং পশ্চিমপাড়া এই দুই জায়গাতেই বর্ষার জল ঢুকে যায়। তাই অবিলম্বে জাতীয় সড়কের দু’ধারে নিকাশি নালা তৈরির দাবি জানানো হয়েছে। এই দাবি না মানা হলে বড়সড়ো আন্দোলনে শামিল হবেন বলে হুমকি দিয়েছেন গ্রামবাসীরা।

এ প্রসঙ্গে ৩১ নম্বর জাতীয় সড়কের মালদা হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুণ্ডু বলেন, ‘ওই এলাকায় এমব্যাংকমেন্ট অতটা উঁচু নয় এবং সেখানে ওয়াটার লগইন হয় না। তবুও আমরা ওই এলাকায় প্রয়োজনীয় তুলনায় ২০০ মিটার বেশি নিকাশি নালা গড়ে তুলছি। আগামীতে রাস্তার অপর পাশে নিকাশি নালা গড়ে তোলা যাবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা রয়েছে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Raiganj | স্ত্রীর পরকীয়া! প্রেমিককে পুলিশে দিলেন স্বামী

রায়গঞ্জ: স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পেরে শুক্রবার রাতে...

Darjeeling orange | দার্জিলিংয়ের কমলা কলকাতায়

শিলিগুড়ি: এবার কলকাতার (Kolkata) মানুষও স্বাদ নিতে পারবেন দার্জিলিংয়ের...

Itahar | নিষ্প্রভ চোখে জীবনের লড়াই 

প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নেই। তবু জীবনীশক্তির অভাব নেই।...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...