Bagdogra | সড়ক নির্মাণের কাজ ঢিমেতালে, বাড়ি-মন্দির ভেঙে পড়ার আশঙ্কা বিহার মোড়ে

শেষ আপডেট:

বাগডোগরা: সড়ক নির্মাণের কাজে ঢিমেতালের জন্য বাগডোগরা (Bagdogra) বিহার মোড় সংলগ্ন গুরদোয়ারার উলটো দিকে বিবেকানন্দপল্লির এক বাড়ি এবং তরাই ঈশ্বর শিব মন্দিরের কর্মকর্তাদের ঘুম ছুটেছে।

ঘোষপুকুর থেকে বাগডোগরা বিহার মোড় পর্যন্ত ফোর লেন সড়কের কাজ চলেছে গত কয়েক বছর ধরে। এর জন্য বিবেকানন্দপল্লির ওই বাড়ি ও মন্দিরের পিলার ঘেঁষে মাটি কেটে গভীর গর্ত করে ফেলে রাখা হয়েছে। এখানে গার্ডওয়াল না দেওয়ায় তা বিপজ্জনক অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে পিলারের নীচের মাটি ধসে বিল্ডিং এবং মন্দির পড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে।

বাড়ির মালিক পার্থ কুণ্ডু জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাসে বাড়ির সামনে কাঠের ঘর ভেঙে দেয়। আমরা সড়ক তৈরির জন্য সহায়তা করতে রাজি ছিলাম। এরপরে করোনাকাল থেকে অত্যন্ত ধীরগতিতে কাজ চলছে। সার্ভিস রোডের পাশে নিকাশিনালা বানাতে গিয়ে সেটাও বন্ধ করে রেখেছে। তাঁর অভিযোগ, ‘গোটা পাড়ার জল রাস্তার ওপর দিয়ে নেমে আসায় পাড়ার রাস্তা ভেঙে গিয়েছে। আমাদের বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়েছি। যে নির্মাণ সংস্থা কাজ করছে তাদেরকে বারবার অনুরোধ করেছি। কিছুই করছে না।’

পাড়ার বাসিন্দা টিংকু বর্ধন বলেন, ‘পাড়ার এই মন্দির যে কোনও সময় ভেঙে পড়তে পারে।’ মন্দির কমিটির কোষাধ্যক্ষ কল্যাণ চক্রবর্তী বলেন, ‘মন্দিরের গা ঘেঁষে গর্ত খোঁড়ার সময় আমরা প্রতিবাদ করি। নির্মাণ সংস্থা বলেছিল ৫ দিনের মধ্যে বানিয়ে দেবে। কিন্তু ওরা কিছুই করছে না।’ গ্রাম পঞ্চায়েত সদস্য আনবিক জোয়ারদার বলেন, ‘নির্মাণ সংস্থাকে বহুবার বলার পরেও ওরা কোনও গুরুত্ব দেয় না। বললেই বলে কাজ শুরু করবে। কিন্তু করে না। সড়ক নির্মাণ সংস্থার প্রোজেক্ট ম্যানেজার ইউকে সিং সাফাই দিয়ে বলেন, ‘ওখানে রেলের ওভারব্রিজ (আরওবি) তৈরি করা হচ্ছে এজন্য একটু দেরি হচ্ছে। কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bimal Gurung | সরগরম পাহাড়ের রাজনীতি, দেড় মাসেই জিটিএ খারিজের দাবি বিমলের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দেড় মাসের মধ্যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন...

Shankar Ghosh | উত্তরের স্কুলগুলির জন্য অঞ্চলভিত্তিক গরমের ছুটি, কথা রাখার আশ্বাস শংকরের

নীতেশ বর্মন, শিলিগুড়ি: বিরোধী দলের বিধায়ক যখন ছিলেন, তখনও...

Fulbari | টোল দিতে নারাজ চালকরা, ঝামেলা ফুলবাড়িতে

সাগর বাগচী, শিলিগুড়ি: অবৈধ টোল বন্ধের বিষয়ে রাজ্য সরকারের...

RDSS Scheme Corruption | ১৫০০ কোটির বিদ্যুৎ কেলেঙ্কারি! অরূপের আমলে ‘সোনাদা’র সিন্ডিকেটের প্রাতিষ্ঠানিক লুট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...