রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Sadhguru Jaggi Vasudev | মস্তিষ্কে অস্ত্রোপচার সদগুরুর, দ্রুত আরোগ্য কামনায় মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ আধ্যাত্মিক পথপ্রদর্শক সদগুরু জগ্গি বাসুদেব (Sadhguru Jaggi Vasudev)। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ১৭ মার্চ তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার (Brain surgery) সম্পন্ন হয়েছে। বুধবার চিকিৎসকেরা জানিয়েছেন, সদগুরুর শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। যেমনটা ভাবা হয়েছিল তাঁর থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। সদগুরুর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পোস্টে লিখেছেন, ‘সদগুরুর সঙ্গে কথা হয়েছে। তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করছি।’

জানা গিয়েছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই তীব্র মাথার যন্ত্রণায় ভুগছিলেন সদগুরু। সেই যন্ত্রণা নিয়েই গত ৮ মার্চ শিবরাত্রির অনুষ্ঠানও করেছিলেন তিনি। কিন্তু ১৫ তারিখ যন্ত্রণা মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। হাসপাতালে গিয়ে এমআরআই (MRI) করানো হলে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। তারপরই রবিবার জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

View this post on Instagram

A post shared by Sadhguru (@sadhguru)

গোটা বিশ্বজুড়ে সদগুরুর কোটি কোটি ভক্ত রয়েছেন। ইশা ফাউন্ডেশনের (Isha Foundation) তরফে সদগুরুর অসুস্থতার বিষয়টি জানানো হলে স্বভাবতই চিন্তিত হয়ে পড়ে তাঁর ভক্তেরা। তবে অস্ত্রোপচারের পর বুধবার হাসপাতালের বেডে শুয়ে একটি ভিডিও পোস্ট করে সকলকে আশ্বস্ত করেছেন সদগুরু।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

National Street Theatre Day | পথনাটক দিবস: সফদর হাশমি থেকে বাদল সরকার—স্মৃতি ও সংগ্রামের এক অনন্য কোলাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ১২ এপ্রিল, জাতীয় পথনাটক...

Asha Bhosle Cooch Behar | কমল গুহর আমন্ত্রণে কোচবিহারে এসেছিলেন আশা, কিংবদন্তির প্রয়াণে স্মৃতির পাতায় ডুব দিল শহরবাসী

কোচবিহার: সুরের সম্রাজ্ঞী আশা ভোঁশলের প্রয়াণে আজ বিষণ্ণ গোটা...