রবিবার, ৮ মার্চ, ২০২৬

Sonia Gandhi | কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই! বিস্ফোরক অভিযোগ সোনিয়া গান্ধির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছিনতাই হচ্ছে টাকা, এমনই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।পাশাপাশি নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ আনলেন রাজনৈতিক প্রতিহিংসারও।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সোনিয়া গান্ধি বলেন, ‘কংগ্রেসকে আর্থিক ভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছেন মোদি। লোকসভা ভোটের আগে পরিকল্পিত ভাবে এমন পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনা শুধু কংগ্রেসের উপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও জঘন্য আঘাত।দেশে আজ গণতন্ত্র নেই।কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ আদতে মোদি-শায়ের অপরাধমূলক গতিবিধি।’

অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকাজুর্ন খাড়গে বলেন, ‘সত্যই যদি দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চান, তা হলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিন। ২০১৮-১৯ মূল্যায়ন বর্ষের আয়কর সংক্রান্ত অনিয়মের জন্য ১০৫ কোটি টাকা জরিমানার বিরুদ্ধে বিচারবিভাগীয় হস্তক্ষেপ চায় কংগ্রেস।’

প্রসঙ্গত, AICC র কোষাধ্যক্ষ অজয় মাকেন ১৬ ফেব্রুয়ারি প্রথম অভিযোগ করেছিলেন, যুব কংগ্রেস-সহ শাখা সংগঠনগুলির কাছে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ২১০ কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরের তরফে।বিষয়টি তখন ‘অ্যাপিলেট ট্রাইবুনাল’-এর বিচারাধীন ছিল। কিন্তু এর মধ্যেই বেআইনি ভাবে পদক্ষেপ করে আয়কর দপ্তর দলের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেয়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...