সুদ সমেত জিএসটির ৩৯.১৪ কোটি টাকা বকেয়া, সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাকে ধরানো হল নোটিশ    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাকে পাঠানো হল ৩৯.১৪ কোটি টাকার জিএসটি নোটিশ। জানা গিয়েছে, এই নোটিশ পাঠানো হয়েছে গোয়েঙ্কার আরপিএসজি গোষ্ঠীর অধীনে থাকা ‘গিল্টফ্রি ইন্ডাস্ট্রিজ’-কে। জিএসটির কলকাতা জোনের অফিস থেকেই গোয়েঙ্কার সংস্থাকে পাঠানো হয়েছে এই নোটিশ বলে খবর।

জানা গিয়েছে, আরপিএসজি গোষ্ঠীর এই সংস্থার তৈরি করা খাদ্য পণ্যের ‘ভুল শ্রেণিভুক্ত’ করার জেরেই এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শুধু কর ফাঁকি নয়, সঙ্গে সেই টাকার ওপর জরিমানা এবং সুদ ধার্য করে মোট ৩৯.১৪ কোটি টাকা দিতে বলা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাকে। এই আবহে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাও জবাব দিতে প্রস্তুত হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে খাদ্যপন্যের মাধ্যমে বাজারে এসেছিল গোয়েঙ্কার গিল্টফ্রি ইন্ডাস্ট্রিজ। সেই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনে দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। এমনকী আইপিএল-এর সময়ে সঞ্জাব গোয়েঙ্কার দল লখনউ সুপারজায়ান্টসও এই ব্র্যান্ডকে এন্ডোর্স করে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...