‘ভয়ের বাতাবরণ তৈরি করবেন না’, ইডিকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

শেষ আপডেট:

নয়াদিল্লি: কেন্দ্রীয় এজেন্সিগুলি অবিজেপি রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। সেই প্রেক্ষাপটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)কে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট।

বুধবার ছত্তিশগড়ের মদ দুর্নীতি মামলার শুনানির সময় শীর্ষ আদালতে বিচারপতি এসকে কাউল এবং বিচারপতি এ আমানুল্লার বেঞ্চ ইডি’র উদ্দেশে বলেন, ‘আপনারা ভয়ের বাতাবরণ তৈরি করবেন না৷ এটা আপনাদের সংস্থার সুনামের জন্য ভালো উদাহরণ হচ্ছে না।’

সূত্রের খবর, ছত্তিশগড় সরকারের আবগারি কর্তাদের অভিযোগ, তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে ইডি। মদ দুর্নীতিতে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে জড়ানোর ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে। তারই প্রেক্ষিতে এমনটা বলে শীর্ষ আদালত। এর আগে পশ্চিমবঙ্গে কুন্তল ঘোষও অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। ফলে ইডি’র উদ্দেশে সুপ্রিম কোর্টের এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Unnao Case | উন্নাওকাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা! জেলেই ফিরছেন কুলদীপ সেঙ্গার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উন্নাও নাবালিকা ধর্ষণ মামলায় (Unnao...

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই...

WB Assembly Session 2026 | বিধানসভার অন্দরে রণক্ষেত্র! বন্দে মাতরম থেকে স্লোগান যুদ্ধ—এক উত্তাল শুক্রবারের ইতিবৃত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন...