কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া! শিবকুমারের ক্ষোভ প্রশমনে উদ্যোগী কংগ্রেস

শেষ আপডেট:

বেঙ্গালুরু: কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, এমনটাই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের। বেশিরভাগ বিধায়কই তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন বলে খবর। এর আগেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সিদ্দা। ফের তিনি সেই পদে বসছেন, এই খবর চাউর হতেই খুশিতে মেতেছেন তাঁর অনুগামীরা। যেটুকু জানা যাচ্ছে তাতে বৃহস্পতিবারই শপথগ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় চলছে।

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে হাতশিবির। বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়েছে তারা। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১৩৫টি আসন পেয়েছে কংগ্রেস। এই জয়ের কৃতিত্ব মূলত সিদ্দারামাইয়া ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের। দুজনেই দলের গুরুত্বপূর্ণ নেতা। ভোটে জিতলেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছিল জটিলতা।

জট কাটাতে দিল্লিতে দুজনের সঙ্গে আলাদাভাবে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি সহ অন্য শীর্ষ নেতারা। যদিও শিবকুমারের অনড় মনোভাবের কারণে মঙ্গলবার কোনও সিদ্ধান্ত হয়নি। এদিন ফের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কংগ্রেস সূত্রের খবর, ফের সিদ্দারামাইয়ার ওপরই ভরসা রাখছে চাইছে দল। শোনা যাচ্ছে, শিবকুমারকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, এবিষয়ে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সেই তিনি প্রস্তাব এখনও গ্রহণ করেননি। কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...

Farakka Dam | ‘ফরাক্কা বাংলাদেশের জন্য মরণফাঁদ’, ভারতকে নিশানা করে তোপ বিএনপি নেতা তথা মন্ত্রী ফখরুলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৬ মে ঐতিহাসিক ‘ফরাক্কা দিবস’...