তামাকের বিজ্ঞাপনে শাহরুখ-অজয়-অক্ষয়, তিন স্টারকে নোটিশ ধরাল এলাহাবাদ উচ্চ আদালত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তামাকের বিজ্ঞাপনের তিন মুখ অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমার। এই নিয়ে বিক্ষোভ কম হয়নি দেশে। অনেকেই মনে করছেন, প্রথমসারির অভিনেতা যদি এটা প্রোমোট করেন, তবে ভক্তদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বেড়ে যাবে। বিভিন্ন মহল থেকে তামাকের বিজ্ঞাপনটি বন্ধ করার দাবি ওঠে। এই প্রসঙ্গে অক্ষয় কুমার জানিয়েছিলেন, তিনি তাঁর এই কাজের জন্য পাওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না। কারণ একটাই, তিনি চুক্তিবদ্ধ ছিলেন।

গুটখা জাতীয় এই বিজ্ঞাপনটি বন্ধ করার দাবিতে বহু জায়গায় বহু মামলাও দায়ের হয়েছিল। এবার তৎপর হল এলাহাবাদ উচ্চ আদালত। ইতিমধ্যেই নোটিস ধরানো হয়েছে অজয়, শাহরুখ ও অক্ষয় কুমারকে। কেন্দ্রিয় সরকার এলাহাবাদের উচ্চ আদালতের লক্ষ্ণৌ বেঞ্চকে নির্দেশ দিয়েছে তিন স্টারের বিরুদ্ধে নোটিশ জারি করতে। গুটখা সংস্থার মুখ হওয়ার দায়েই এই সমন পাঠিয়েছে আদালত। একটি পিটিশন ফাইল হওয়ার পরই বিষয়টিতে হস্তক্ষেপ করে কেন্দ্র। এই পিটিশনে উল্লেখ আছে, চলচ্চিত্র জগতের বিভিন্ন সরকারী পুরস্কার পাওয়া এই সুপারস্টাররা তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের নামে প্রচার করছেন, যা সমাজের পক্ষে ক্ষতিকারক। তাই কেন্দ্রিয় সরকারের নির্দেশ এবার বিষয়টা খতিয়ে দেখা হোক।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bandi Sanjay Kumar | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইন সবার জন্য সমান’ বলে ছেলেকে পুলিশের হাতে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চরম আইনি টানাপোড়েনের পর অবশেষে...

Kishanganj | বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! বাধা দিতেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন মহিলাকে

কিশনগঞ্জ: বিয়ের উৎসবের মাঝেই ভয়াবহ রক্তপাত। বিহারের কিশনগঞ্জ (Kishanganj)...