পিকআপ ভ্যানের গোপন চেম্বারে পাচারের চেষ্টা, উদ্ধার ১৮০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

শেষ আপডেট:

শিলিগুড়িঃ পিকআপ ভ্যানের গোপন চেম্বারে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে বিপুল পরিমান গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম আজিজুল হক, সে কোচবিহারের বাসিন্দা। এদিন রাতেই ধৃতকে তুলে দেওয়া হয়েছে ভক্তিনগর থানার হাতে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে পিকআপ ভ্যানে কোচবিহার থেকে প্রচুর পরিমানে গাঁজা পাচার হচ্ছে বিহারে। সেই খবর পাওয়া্র পর পিক আপ ভ্যানটিকে ধরতে বেঙ্গল সাফারি পার্কের সামনে নাকা চেকিং শুরু করে। নির্দিষ্ট নম্বরের পিকআপ ভ্যানটি সেখানে আসা মাত্রই আটক করে তল্লাশি শুরু করে এসটিএফের কর্মীরা। তল্লাশি চালাতে গিয়েই তাঁদের নজরে আসে গাড়িতে থাকা একটি গোপন চেম্বার। সেই চেম্বার থেকেই উদ্ধার হয় ১৮০ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় পিকআপ ভ্যান চালক আজিজুল হক। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

Raiganj Domestic Violence | ‘ভালোবাসা ফুরিয়েছে, আর ঘর করা সম্ভব নয়’, চিঠি লিখে স্বামী সংসার ছাড়লেন বধূ! রায়গঞ্জে তুলকালাম

রায়গঞ্জ: "ভালোবাসা করে বিয়ে করেছিলাম, সেই ভালোবাসাই বুঝি ফুরিয়ে...