C V Ananda Bose | রাজ্যপালের রিপোর্ট কার্ডের পালটা জবাব, কী জানাল রাজ্য?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে ফের একবার সংঘাতে রাজ্য বনাম রাজ্যপাল। শুক্রবার রাজ্যের তরফে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রিপোর্ট কার্ডের পালটা জবাব দেওয়া হল।ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছেন রাজ্যপাল। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। যা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানাল রাজ্য।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন থেকেই রাজ্যের সঙ্গে সংঘাত চলছে রাজ্যপালের। সেই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার নির্বাচনের আগ মুহূর্তে রাজ্যপালের রিপোর্ট কার্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া অশান্তি। এই রিপোর্ট কার্ড নিয়ে এদিন পালটা জবাবে রাজ্য জানিয়েছে, ‘রাজ্যপালের রিপোর্ট কার্ড দেখে মনে হচ্ছে যে তিনি আইন মানতে চান না। এবং আদালতের প্রক্রিয়ার জন্য অপেক্ষাও করতে চান না তিনি। বারবার আদালতের তরফে গোটা বিষয়টা দু’তরফের মধ্য কথা বলে মেটানোর পরামর্শ দেওয়া হলেও তা তিনি করেন নি। আর এই ব্যর্থতা রাজ্যপালের।রাজ্যপাল যা বলছেন তা আইন সিদ্ধ নয়।বাংলার ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে কোনও রাজ্যপালই এমন ভূমিকা নেননি যা সি ভি আনন্দ বোস করছেন। এতে পড়ুয়ারাও সমস্যায় পড়ছেন বলে দাবি করা হয়।’

প্রসঙ্গত উল্লেখ্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র সভা করেছিল বেশ কিছুদিনে আগে।সভাপতি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সভার পরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অপসারিত হন রজতকিশোর।এই ঘটনার পরই রাজ্যপালের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হলেন রাজ্য...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...

West Bengal Cabinet Portfolios | ৫ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! কোন দায়িত্ব পেলেন কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ...

CM Suvendu Adhikari | পুনর্নিয়োগে ইতি, পদ হারালেন ষাটোর্ধ্ব আমলারা! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের...