আদালতে ভুল তথ্য পেশ,মুর্শিদাবাদের ডিআইকে অপসারনের নির্দেশ বিচারপতির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের ডিআইকে অপসারণের নির্দেশ দিল বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।এক শিক্ষিকার করা মামলার ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই রায় দিলেন বিচারপতি।

আদালত সুত্রে জানা গেছে, সন্তান জটিল রোগে আক্রান্ত এবং স্বামী প্রতিবন্ধী।এই দুই কারনে বাড়ির কাছে বদলির আবেদন করেছিলেন এক শিক্ষিকা। মুর্শিদাবাদ জেলা স্কুলশিক্ষা দপ্তরে প্রথমে আবেদন জানান বদলির জন্য। সেখানে তার আবেদনের কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তিনি হাইকোর্টে মামলা করেন। ওই মামলাতেই মুর্শিদাবাদের ডিআই ভুল তথ্য জমা দেয় আদালতে। সেই কারনেই দু’সপ্তাহের মধ্যে ডিআইকে অপসারণের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন বিচারপতি আদালতে বলেন, ‘ডিআই যে কাজ করেছেন তা আদালত ভাল চোখে দেখছে না। উনি অন্য দপ্তরে চাকরি করতে পারেন। তবে এই পদে চাকরি করার যোগ্য নন।’ এই মন্তব্যের পরই শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিআই কে অপসারণের নির্দেশ দেন।সেইসঙ্গে তিন সপ্তাহের মধ্যে মামলাকারীকে বাড়ির কাছের স্কুলে বদলির নির্দেশ দেন। আগামী ৫ ডিসেম্বর হবে মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়ে আদালতে জানাতে হবে।

উল্লেখ্য, ডিআই জেলার টিচার এর সঙ্গে প্যারাটিচার এর সংখ্যা যোগ করে রিপোর্ট জমা দিয়েছিল আদালতে। এতেই ক্ষুব্ধ হয়ে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারন এর আগেই তিনি অন্য একটি মামলায় নির্দেশ দিয়েছিলেন, যেকোন জেলায় স্কুল শিক্ষকদের বদলির ক্ষেত্রে টিচার ও প্যারাটিচারের সংখ্যা এক করা যাবে না।এই নির্দেশিকার পরও ভুল রিপোর্ট দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mamata Banerjee | ‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর...

Xi Jinping-Trump | বেজিংয়ে মোলাকাত: ট্রাম্পকে শি-র বিশেষ বার্তা, ‘সম্পর্ক যেন বিগড়ে না যায়’!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের...

Work From Home | জ্বালানি বাঁচাতে সপ্তাহে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’! দিল্লিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং...