শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন, নবান্নর পাঠানো নামে সম্মতি দেননি রাজ্যপাল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার মেয়াদ শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের। কে নতুন কমিশনার হবেন তা নিয়ে মধ্যে এখনও জট কাটেনি রাজ্য-রাজ্যপালের। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্য নির্বাচন কমিশনার হল সাংবিধানিক পদ। সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও দেখা যায়, সেই পদ শূন্য ছিল। প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসাবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি নবান্ন রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল রাজভবনে। সেই সময় সি ভি আনন্দ বোস রাজ্যের কাছে জানতে চায় কমিশনারের পদ শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিত রঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

নবান্ন তরফে শুরুতে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য রাজভবনে অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠানো হয়েছিল। পরবর্তীতে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিত রঞ্জন বর্ধনের নাম পাঠানো হয়। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। আজ রাতেই ফেরার কথা তাঁর। ফলে আজও যে সই হবে না তা বলাই যায়। তবে রাজ্য সরকারের তরফে আরও কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের নাম ভাবা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজ্যের প্রস্তাবে সাড়া দিতে চাননি রাজ্যপাল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের আলোচনা প্রয়োজন।

রাজ্য বিজেপি-র মুখ্যপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। কীভাবে নিয়োগ হবে তার জন্য পদ্ধতি রয়েছে। রাজ্যের দায়িত্ব তা মেনে চলা। রাজ্য সরকার তিনটি নামের পরিবর্তে একটি নাম পাঠাল। রাজ্যপাল প্রশ্ন করতে আরও একটি নাম গেল। রাজ্যপাল এখনও অবধি যদি সম্মতি না দিয়ে থাকেন তা স্বাভাবিক।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...