চার্চের উঠোনে বিষধর গোখরো, উদ্ধার করে সাপটিকে ছাড়া হল জঙ্গলে

শেষ আপডেট:

নাগরাকাটাঃ চার্চ চত্ত্বর থেকে বিষধর গোখরো উদ্ধার করল সুলকাপাড়ার সর্পপ্রেমী যুবক ফরিদুল হক। ঘটনাটি ঘটে বুধবার সকালে চম্পাগুড়ির শতাব্দী প্রাচীন সেক্রেট হার্ট চার্চে। এদিন সকালে চার্চের ফাদারের বাসস্থানের সামনে গোখরো সাপটিকে দেখতে পান চার্চের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেখান থেকে সাপটিকে উদ্ধার করেন সর্পপ্রেমী যুবক ফরিদুল। কিছুক্ষণের প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন তিনি। ফরিদুল জানিয়েছেন, বন দপ্তরের সহযোগিতায় এদিনই বিষধর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বর্ষা কালে যেহেতু সাপের উৎপাত বাড়ে সেকারনে ওই যুবক সবাইকে সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দিচ্ছেন। ফরিদুল বলেন, সাপ দেখে অযথা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ার কিছু নেই। প্রাণীটি যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটাও নিশ্চিত করা প্রয়োজন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

TMC leader Krishna Das | তিস্তার বোল্ডারে কৃষ্ণর বাড়িতে, বর্ষায় প্লাবনের আতঙ্কে রংধামালি

সৌরভ দেব, জলপাইগুড়ি: তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের (TMC...

Indo-Bhutan River Commission | ইন্দো-ভুটান নদী কমিশন ঝুলেই! ব্রহ্মপুত্র বোর্ডে বাংলা জায়গা পেলেও বরাদ্দ নিয়ে সংশয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: কয়েক দশকের বঞ্চনা কাটিয়ে ব্রহ্মপুত্র বোর্ডে...

Baruipur Police Station | বিজেপি প্রার্থীকে মারধরের মাশুল! সাসপেন্ড হলেন বারুইপুরের আইসি ও সাব-ইনস্পেক্টর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটের ফলপ্রকাশের (WB Assembly Election...