লোকালয়ে এসে গুঁড়িয়ে দিল মুদিখানার দোকান, খাবার সাবার করে জঙ্গলে ফিরল হাতি   

শেষ আপডেট:

চালসাঃ খাবারের লোভে একটি মুদিখানার দোকান সহ তিনটি বাড়িতে হামলা চালাল হাতি। দোকানের দেওয়াল ভেঙ্গে সাবার ঘরে দোকানে মজুত খাদ্য সামগ্রী। সোমবার রাত্রে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরা এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, এদিন রাত প্রায় দেড়টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ধুপঝোড়া এলাকায়। লোকালয়ে এসে হাতিটি এলাকার জয়ন্তী ভিলেজে থাকা মজিবুল ইসলামের গালামালের দোকানে হামলা চালায়। গুঁড়িয়ে দেয় দোকানের দেওয়াল। সাবার করে দোকানে মজুত যাবতীয় খাদ্য সামগ্রী। এরপর হাতিটি ইনসান আলী, মালা ওরাওঁ ও অরুনা দর্জির বাড়িতে হামলা চালায়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ঘর। ভোররাত নাগাদ হাতিটি স্থানীয় বাসিন্দাদের চিৎকারে ফের জঙ্গলে ফিরে যায়। ক্ষতিগ্রস্তরা যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন। বন দপ্তরের তরফে সরকারি নিয়মে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee House Notice | অভিষেকের বাড়িতে পুরনিগমের নোটিস, সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলার অভিযোগ! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের...

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Gangarampur Arms Recovery | গঙ্গারামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি

গঙ্গারামপুর: রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়েও জেলাগুলিতে অবৈধ অস্ত্র...

Pushback Law West Bengal | আজ থেকেই বাংলায় ‘পুশব্যাক’ আইন বলবৎ, সিএএ নিয়ে মতুয়াদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জাতীয় সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার...