চলন্ত গাড়ির বনেটে বসে কনের সাজে ভিডিয়ো শুট, ভিডিও ভাইরাল হতেই বিপদে পাত্রী   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ট্রাফিক আইন লঙ্ঘন করে ওয়েডিং শুট করে জরিমানা দিতে হল কনেকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। একটি বিলাসবহুল গাড়ির বনেটের ওপর পাত্রীকে বসিয়ে চলন্ত গাড়িতেই ফটো শুট চলছিল। আর সেকারণেই জরিমানা করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

বর্তমান যুগে প্রি-ওয়েডিং, ওয়েডিং ও পোস্ট-ওয়েডিং শুটের রমরমা। এটা এখন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। এই পেশায় নিজেদের নিয়োজিত করেছেন হাজার হাজার মানুষ। বর-কনেদের বিভিন্ন কায়দায় ওয়েডিং শুট একটা রীতিতে দাঁড়িয়ে গিয়েছে। আর যে যত অভিনব উপায়ে এই ওয়েডিং শুটের কেরামতি তুলে ধরতে পারবেন তাঁর ছবি তত ভাইরাল হবে সোশ্যাল মিডিয়ায়। আর এমনই এক প্রি-ওয়েডিং ফটো শুটই কাল হল এক যুবতীর।

জানা গিয়েছে সেই যুবতীর নাম বর্নিকা চৌধুরি। সে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। গত ১৬ মে ‘পাত্থর গির্জার’ সামনে বিয়ের সাজে একটি চলন্ত এসইউভি গাড়ির বনেটের উপর তিনি ভিডিয়ো করেন। তারপর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন। আর সোশ্যাল মিডিয়ার এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে। নজর এড়ায়নি পুলিশেরও। তারপরই বর্নিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আর সবশেষে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় তাঁকে। জরিমানা করে প্রয়াগরাজ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এটাই প্রথম নয়। এর আগেও অনেকবার ট্রাফিক আইন ভেঙেছেন বর্নিকা। পুলিশ জানায়, আগে চন্দ্রশেখর আজাদ পার্কের কাছে হেলমেট ছাড়া বাইকে বসে নিজের ভিডিয়ো করেছিলেন তিনি। সিভিল লাইনস এসএইচও ভানু প্রতাপ জানান, এসইউভি গাড়ির ঘটনার জন্য ১৫ হাজার ৫০০ টাকা ও বাকি ঘটনার জন্য দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে বর্নিকাকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Falta Repoll | কেন ময়দান ছাড়লেন স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির? নেপথ্যে কি দলের মুখরক্ষা করার তাগিদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাসখানেক আগেই রণংদেহী মেজাজে গর্জে...

OBC reservation decision | ওবিসি সংরক্ষণ কমিয়ে ৭%! মুসলিম কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রীসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই...