সিসিটিভির ঘেরাটোপে আঁটোসাঁটো নিরাপত্তায় এবারের মাধ্যমিক, ফুটেজ সংরক্ষণের ফরমান পর্ষদের   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আঁটোসাঁটো নিরাপত্তায় এবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সিসিটিভির ঘেরাটোপে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। মাধ্যমিক পরীক্ষার সেই ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে পরীক্ষাকেন্দ্রগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর তা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। হাতে রয়েছে আর মাত্র একটি মাস।  পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত মাধ্যমিকের পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনও বিতর্ক না হয়, সেটার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিশেষ করে জোর দেওয়া হয়েছে নিরাপত্তা নিয়ে। যাতে কেউ কারচুপির প্রশ্ন তুলতে না পারে। এদিন মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পরীক্ষার দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। যান্ত্রিক ত্রুটির কারণে সিসিটিভির সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে। সুতরাং প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা যাতে কোনও রকম অসৎ উপায় অবলম্বন করতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। তবে সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা করা হবে সেই বিষয়ে খোলসা করেনি পর্ষদ। তবে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলির প্রধানের কাছেই জমা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার ফলপ্রকাশ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই গোটা বিষয়টি চলবে। সিসিটিভি ফুটেজ কোনও কারণে নষ্ট হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকদের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...

Maoist leader surrender | মাও-দমন অভিযানে লালবাজারের ‘ডাবল ধামাকা’: মাধাইয়ের আত্মসমর্পণ, জালে ১৫ লক্ষি নেত্রী শ্রদ্ধা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...