ডুবে গেল পর্যটকবোঝাই হাউসবোট, মৃত বেড়ে ২১, গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেরলের নৌকাডুবিতে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। রবিবার মধ্যরাত পর্যন্ত চলেছে উদ্ধারকার্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট প্রশাসন।

রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে কেরলের মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরামে। এদিন সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন জনা চল্লিশ পর্যটক। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ পর্যটকবোঝাই হাউসবোটটি আচমকাই উল্টে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালাপ্পুরম জেলা পুলিশ এবং দমকলকর্মীরা। তলব করা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। দ্রুত উদ্ধারকাজে হাত লাগান তারা।

কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

কেরলের এই নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে টুইট করে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। ওই টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচিও বাতিল করে সকালেই দুর্ঘটনাস্থলে আসার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী। কাল রাতেই ঘটনাস্থলে পৌছেছেন কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

New CM Advisor | টিম শুভেন্দু রেডি! কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত এবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ব্যক্তিগত সচিব কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

Mamata Banerjee | বিজেপিকে রুখতে বাম-অতিবাম ও জাতীয় দলগুলিকে নিয়ে মহামঞ্চ গড়ার ডাক মমতার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কালীঘাটে...

Suvendu Adhikari | শপথ নিয়েই প্রশাসনিক তৎপরতা শুভেন্দুর! মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক নয়া মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেডের ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী...