রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Samaresh Majumdar | সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃক্ষরোপণ গয়েরকাটায়

শেষ আপডেট:

গয়েরকাটা: বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর জন্মভিটেতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল সমরেশ মেমোরিয়াল সোসাইটির সদস্যরা। সঙ্গে ছিলেন গয়েরকাটা নাগরিক উন্নয়ন মঞ্চ ও গয়েরকাটার সাধারণ বাসিন্দারা।

জানা গিয়েছে, গয়েরকাটা চা বাগানে জন্ম হয়েছিল সমরেশ মজুমদারের। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত এই সাহিত্যিক গয়েরকাটা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। যে কোয়ার্টারে তাঁর শৈশব কাটিয়েছিলেন, এদিন সেখানে তাঁর ছবিতে মাল্য ও পুষ্পদানের পাশাপাশি কোয়ার্টারের পাশে তাঁর ছোটবেলার খেলার মাঠে প্রিয় বকুল গাছ রোপন করা হয়। সাহিত্যিক জীবিত থাকাকালীন জন্মভিটেতেই চাঁপা গাছ রোপন করা হয়েছিল।

প্রসঙ্গত, সমরেশ মজুমদার ডুয়ার্সের একটি চা বাগান থেকে উঠে এসে সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। সমরেশ মজুমদার মেমোরিয়াল সোসাইটির সদস্য কানাইলাল চট্টোপাধ্যায়, কৃষন কুমার দাস রা জানান, সমরেশ বাবুর বকুল গাছ খুব প্রিয় ছিল। উনি জীবিত থাকাকালীন তাঁর ছোটবেলার খেলার মাঠে বকুল গাছ লাগানোর কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি গতবছর মারা যান। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি গাছ আজ রোপন করা হয়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

North Bengal | চৈত্রের বেখেয়াল ও দোলাচলে ভোটাধিকার, উত্তরবঙ্গে বৃষ্টির মার আর রাজনীতির চোরাস্রোতে দিশেহারা মানুষ

গৌতম সরকার দহন পথ হারিয়েছে। চৈত্র শেষেও সকাল-সন্ধ্যায় মৃদুমন্দ বাতাস।...

Darjeeling | উপেক্ষিত পাহাড়ে মৌন বিদ্রোহ, বঞ্চনার কুয়াশায় ফিকে ভোটের রং

শুভঙ্কর চক্রবর্তী পাহাড়ের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে দু’দিন কাটিয়ে দিলাম।...