ফুটবল খেলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর

শেষ আপডেট:

মুর্শিদাবাদ: পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর-ষষ্ঠীতলা এলাকাতে। এদিন বিকেল পর্যন্ত নিখোঁজ কিশোরদের সন্ধান পাওয়া যায়নি। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা নিখোঁজ কিশোরদের সন্ধানে পদ্মা বক্ষে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জঙ্গিপুর বরোজ এলাকার কয়েকজন কিশোর খেলাধুলা শেষে একসঙ্গে পদ্মা নদীতে স্নান করতে নামেন। স্নান করার সময় হঠাৎই তিন কিশোর নদীতে তলিয়ে যান। সেইসময় ঘটনাস্থলে উপস্থিত এক যুবক তিন কিশোরকে পদ্মা নদীতে তলিয়ে যেতে দেখে নিজে নদীতে ঝাঁপ দিয়ে একজনকে উদ্ধার করতে পারলেও বাকি দুই কিশোর নদীর স্রোতে তলিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারিক হোসেন (১২) এবং রাহিদুল শেখ (১২) নামে দুই কিশোর নিখোঁজ রয়েছে। আরশাদ শেখ (১৩) নামে এক কিশোরকে পদ্মা নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর অসুস্থ হয়ে হয়ে যাওয়ার জন্য আরশাদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরসেলিম শেখ নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ ৬-৭ জন কিশোর এসে পদ্মা নদীর চরে ফুটবল খেলছিল। খেলা শেষে তারা ওই বলটি নিয়ে পদ্মা নদীতে স্নান করতে নামে। কিন্তু স্রোতের টানে বলটি পদ্মা নদীর পাড় থেকে একটু বেশি দূরে ভেসে যেতে শুরু করলে কয়েকজন কিশোর ফুটবলটি ধরার চেষ্টা করেন। আর বল ধরার চেষ্টা করতে গিয়ে তিন কিশোর নদীর পাড় থেকে বেশকিছুটা চলে যায় এবং একে একে তলিয়ে যেতে থাকে। স্থানীয় এক যুবক আরশাদ শেখকে কোনওক্রমে পা ধরে নদীর পাড়ে তুলে আনতে পারলেও বাকি দুই কিশোরের সন্ধান পাওয়া যায়নি।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...

AJUP | ভোটের মুখে ভাঙন হুমায়ুনের শিবিরে! সদলবলে তৃণমূলে যোগ কুলটির এজেইউপি প্রার্থীর

আসানসোল: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে...

Mamata Banerjee Sonarpur Rally | ‘আমারও ভুল হয়, লাভলি তো নতুন, ভুল শুধরে নেওয়ার সময় দিন’,  সোনারপুরে প্রার্থীর হয়ে সওয়াল মমতার   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা...

WB Election 2026 | জামুড়িয়ায় তৃণমূলের প্রচারে গ্ল্যামারের ছটা, হরেরাম সিংয়ের সমর্থনে কোয়েল মল্লিকের মেগা রোড-শো

জামুড়িয়া: নির্বাচনী (WB Election 2026) লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দিতে...