শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Uttarakhand Violence | হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত ৪, জখম ২৫০

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ড (Uttarakhand Violence)। মৃত্যু হয়েছে ৪ জনের। জখম ২৫০ জন।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হালদয়ানির ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ (mosque) ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ ও সরকারি আধিকারিকরা। মসজিদ ভাঙা শুরু হতেই পুলিশের দিকে পাথর ছোড়া শুরু করে উন্মত্ত জনতা। পালটা কাঁদানে গ্যাস ছোড়া হয়। সংঘর্ষে গুরুতর জখম হন ৫০ জন পুলিশকর্মী। থানায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় বাস, মোটরবাইক। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

১৪৪ ধারা জারি হয়েছে গোটা হালদয়ানিতে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। গোটা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণের কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Modi Brigade 2026 | পাঁচ বছর পর ব্রিগেডের মহারণে মোদি, নজরে ২০২৬-এর নির্বাচনি রণকৌশল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর পর ফের ব্রিগেডের...

Discovery of LPG | গাড়ির ট্যাংক থেকে উধাও পেট্রোলের রহস্য উদ্ধার করতে গিয়েই তৈরি হয় আজকের এলপিজি! জানুন সেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের এক কোণে নীল শিখায়...

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...