উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে এবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, থাকছেন না বিশ্ববিদ্যালয়ের কেউ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সার্চ কমিটি থেকে বাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাঁর বদলে স্থান পেতে চলেছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনশৈলি পরিবর্তনের পথে হাঁটতে চলেছে তারা। এতদিন সার্চ কমিটিতে থাকতেন রাজ্য সরকারের প্রতিনিধি, রাজ্যপালের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। কিন্তু এবার এই কমিটিতে রদবদল করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসাবে নিয়োগের বিলে রাজ্যপালের আপাতত সই করার সম্ভাবনা নেই দেখেই এই পরিবর্তন আনা হল বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এবার থেকে সার্চ কমিটিতে থাকবেন রাজ্যপালের প্রতিনিধি, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, ইউজিসি-র চেয়ারম্যানের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি। বাদ পড়বেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। এই মর্মে অধ্যাদেশ আনতে চলেছে সরকার।

এদিকে, সার্চ কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপকরা। তাঁদের দাবি, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। সেকথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা জানান।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | পুনর্নিয়োগে ইতি, পদ হারালেন ষাটোর্ধ্ব আমলারা! মন্ত্রীসভার প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের...

Suvendu Adhikari | অনুপ্রেরণা ছাড়াই কাজ করুন! আধিকারিকদের বার্তা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  নবান্নে এক নতুন প্রশাসনিক সংস্কৃতির...

Supreme Court | হারের ব্যবধানের থেকে বাতিল ভোটারের সংখ্যা বেশি! সুপ্রিম কোর্টে গেল তৃণমূল , কী বল শীর্ষ আদালত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে...

BJP Govt in WB | সরকার চলবে সংবিধান মেনে, কাজে হস্তক্ষেপ করবে না দল! স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  রাজ্যে নতুন সরকার (BJP Govt...