ডুয়ার্সে পর্যটকদের ভরসা জোগাচ্ছে ‘টুরিস্ট বন্ধু’

শেষ আপডেট:

চালসা: ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য রাজ্য পুলিশের নতুন উদ্যোগ ‘টুরিস্ট বন্ধু’। রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা তাঁদের নানা সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এই ‘টুরিস্ট বন্ধু’দের সঙ্গে। শীতের মরশুম পড়তেই ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ। কাজেই এই মুহূর্তে ‘টুরিস্ট বন্ধু’দেরও চাপ অনেকটাই। জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন পুলিশকর্মী এই ‘টুরিস্ট বন্ধু’র কাজে নিযুক্ত রয়েছেন।

প্রধানত যাঁরা ডুয়ার্সে ঘুরতে আসছেন তাঁদের যে কোনও সমস্যায় এক ফোনে হাজির হচ্ছেন ‘টুরিস্ট বন্ধু’রা। দুটি গাড়িতে নিয়মিত বিভিন্ন পর্যটনকেন্দ্রে টহল দিচ্ছেন তাঁরা। হোটেল বুকিং, গাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে নানা সমস্যায় পর্যটকদের পাশে দাঁড়িয়ে তাঁদের আস্থা বাড়িয়েছেন এই পুলিশকর্মীরা।

ডুয়ার্স বরাবরই পর্যটকদের জন্য একটি নিরাপদ গন্তব্য। তারওপর ‘টুরিস্ট বন্ধু’দের এই নজরদারি, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করছে। পর্যটনকেন্দ্র মূর্তিতেও ‘টুরিস্ট বন্ধু’র একটি কিয়স্ক রয়েছে। পর্যটকরা চাইলেও সেখানে গিয়েও তাঁদের অভিযোগের কথা জানাতে পারেন। জলপাইগুড়ি জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও। বর্তমানে ‘টুরিস্ট বন্ধু’রা মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র সামসিং লালিগুরাস, চালসা ভিউ পয়েন্ট, মূর্তি সহ বাতাবাড়ি- লাটাগুড়িমুখী জাতীয় সড়কের জঙ্গলের রাস্তাতেও নিয়মিত টহলদারি দিচ্ছেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...

Gazole | বিজেপি ক্ষমতায় আসতেই দাড়ি-চুল কাটলেন অতুল, দুধ-গঙ্গাজলে স্নান করে প্রতিজ্ঞা ভঙ্গ

গৌতম দাস, গাজোল: বিজেপির জন্মলগ্নে প্রতিজ্ঞা করেছিলেন, রাজ্যে বিজেপি...

Sabina Yeasmin | ২৭ আসনে মহিলা মুখ মাত্র ১, পুরুষ-দুর্গে একাই লড়ছেন সাবিনা

সুবীর মহন্ত, বালুরঘাট: নারী অর্ধেক আকাশ! নারীদের প্রাপ্য সম্মান...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...