সিবিএসই’র ধাঁচে বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস! আগামীকাল বিশেষ বৈঠক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমকে এবার ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিক স্তরে মোট ৬০টি বিষয় রয়েছে। যার মধ্যে ১৩টি বৃত্তিমূলক বিষয়কে বাদ রেখে বাকি ৪৭টি বিষয়ের পাঠ্যক্রম ব্যাপকভাবে সংশোধন করা হবে। তার জন্য চার সদস্যের বিষয়ভিত্তিক সিলেবাস সাব-কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিগুলিকে নিয়ে শনিবার প্রথম বৈঠক হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রমে পঠনপাঠন চালু হয়ে যাবে। প্রায় এক দশক পর সংশোধন করা হচ্ছে পাঠ্যক্রমের।

সংসদ সভাপতি এও জানান, প্রধান সব বিষয়ে এনসিইআরটি তথা সিবিএসই’র গাইডলাইন অনুসরণ করা হবে। জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় বা পিছিয়ে না পড়ে, তা সুনিশ্চিত করতেই সিবিএসইকে বেঞ্চমার্ক হিসাবে রাখা হবে।

জানা গিয়েছে, প্রথম বৈঠকে সাব-কমিটিগুলিকে পাঠ্যক্রম সংশোধন সংক্রান্ত গাইডলাইন দিয়ে দেওয়া হবে। সেই গাইডলাইনের ভিত্তিতে কমিটিগুলি পাঠ্যক্রম সংশোধন করবে। সেই কাজ সম্পূর্ণ হলে তা পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে। দপ্তরের অনুমোদন পেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম চালু হবে। সংশোধনের সঙ্গে পাঠ্যক্রমকে দ্বিভাগ করার কাজও করবে এই সাব-কমিটিগুলি।  চিরঞ্জীববাবু জানান, তাঁদের ইচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সিমেস্টার ব্যবস্থা চালু করার।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...