Weather Update | রাজ্যে বাড়বে তাপমাত্রার পারদ! জেনে নিন আজকের ওয়েদার রিপোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্চের দ্বিতীয় সপ্তাহেও এখনও সেভাবে গরম না পড়লেও এবার বদলাবে আবহাওয়া (Weather Update)। এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ওডিশাতে অবস্থান করছে তিনটি ঘূর্ণাবর্ত। এছাড়াও তামিলনাডু থেকে শুরু করে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে (North Bengal Weather) বুধবারের পর হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দিনাজপুরে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) এদিন থেকে বাড়বে তাপমাত্রার পারদ। বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অপেক্ষাকৃত বেশি গরম পড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Elephant Attack | মাঝরাতে মুষলধারে বৃষ্টির মধ্যে ডাঙ্গাপাড়ায় হাতির হানা! দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল ঘর, আতঙ্ক চালসায়

চালসা: ডুয়ার্সে ফের বন্যপ্রাণের তাণ্ডব। শুক্রবার গভীর রাতে মাটিয়ালি...

Raiganj | তোলাবাজি থেকে কোটি টাকার জমি দখল! একাধিক জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার রায়গঞ্জের TMCP জেলা সভাপতি রন্তু দাস

রায়গঞ্জ: তোলাবাজি, বাড়ি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং বেআইনি আগ্নেয়াস্ত্র...