রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রাজ্য মাদ্রাসা বোর্ডের ফলপ্রকাশ

শেষ আপডেট:

সামসী: রাজ্য মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা, আলিম(দশম) ও ফাজিল(উচ্চ মাধ্যমিক) পরীক্ষার ফল প্রকাশিত হল শনিবার। এদিন রাজ্য মাদ্রাসা পর্ষদ দপ্তরে সকাল সাড়ে দশটায় এক সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের মহম্মদ কামরুদ্দিন।

আবু তাহের মহম্মদ কামরুদ্দিন বলেন, ‘পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। হাই মাদ্রাসা, আলিম(দশম)ও ফাজিল(উচ্চ মাধ্যমিক) সব মিলিয়ে এবার মোট ৫৩,৫৬৫ জন পরীক্ষার্থী ছিল। তারমধ্যে ২০,২২০ জন ছাত্র এবং ৩৩,৩৪৫ জন ছাত্রী ছিল।’ বোর্ড সভাপতি জানান, হাই মাদ্রাসায়(রেগুলার) মোট ৩৫,২০৬ জনের মধ্যে ৩১,০১৪ জন পাশ করেছে। অর্থাৎ পাশের হার ৮৮.০৯ শতাংশ। আলিমে(রেগুলার) মোট ৮,৮০৩ জনের মধ্যে ৭,৯৮৪ জন পাশ করেছে। অর্থাৎ পাশের হার ৯০.৬৯ শতাংশ। ফাজিল(রেগুলার)৫,৬৩৩ জনের মধ্যে ৫,১৩৫ জন পাশ করেছে। অর্থাৎ পাশের হার ৯১.১৫ শতাংশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dhupguri | মহাত্মা গান্ধিকে ‘দেশদ্রোহী’ তকমা! ভোটের মুখে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর বেফাঁস মন্তব্য, তুঙ্গে বিতর্ক

ধূপগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার প্রচারে নেমে...

PM Modi Siliguri Rally | ‘রিচার ছক্কা আমাকে অনুপ্রাণিত করে’, শিলিগুড়ির মঞ্চে ঘরের মেয়ের দাপট মনে করিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা মোদির  

শিলিগুড়ি: রাজনীতির ময়দানে লড়াইয়ের মাঝেও শিলিগুড়ির জনসভায় উঠে এল...

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...