‘মুখ্যমন্ত্রী কবে জাগবেন আর পোড়া লাশের গন্ধ পাবেন?’, বজবজকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

শেষ আপডেট:

কলকাতা: এগরার পর এবার বজবজ। রবিবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। নন্দরামপুর দাসপাড়ার এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বেআইনি বাজি কারখানাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদাসীন তৃণমূল, এই অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। তবে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘খাদিকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে। আহতদের অবস্থা এখনও সংকটজনক। সেই রেশ কাটতে না কাটতেই বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় আরও একটা বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী কবে জাগবেন আর পোড়া লাশের গন্ধ পাবেন?। আর কত মৃত্যু তার বিবেককে নাড়া দেবে?’

পাশাপাশি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। পশ্চিমবঙ্গে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে তিনি তুলনা করেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। টুইটে তাঁর বক্তব্য, এক বছরের যুদ্ধে ইউক্রেনের মাটিতে রাশিয়া যে পরিমাণ বোমাবর্ষণ করেছে, ওই সময়ে বাংলায় তার চেয়ে বেশি বিস্ফোরণ হয়েছে।

এদিকে শুভেন্দুর টুইটের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তামিলনাড়ুর বিখ্যাত বাজি প্রস্তুতকারক জেলা শিবকাশীর কথা উল্লেখ করে বলেন, ‘সেখানেও তো বিস্ফোরণ হয়। সুতরাং, বাজি কারখানায় বিস্ফোরণ হওয়া দুর্ঘটনা মাত্র। সবসময়ে এর সঙ্গে অন্য কিছু জড়ালে হবে না। বাংলায় বাজি তৈরি একটা কর্মসংস্থান। কিন্তু দেখতে হবে এই যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এগুলো কি হিসেবের বাইরে ছিল?’। এদিকে গতকালের ঘটনার পর দাসপাড়ায় সোমবার সকাল থেকে চাপা উত্তেজনা সেখানে। বিস্ফোরকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ। কার্যত বারুদের স্তূপ সেখানে। মহেশতলা এলাকা থেকে উদ্ধার করা নিষিদ্ধ শব্দবাজির ও বিস্ফোরকের পরিমাণ কমবেশি ২০ হাজার কেজি। এই সবই নিষিদ্ধ বাজি বলে দাবি পুলিশের। এখনও পর্যন্ত ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, গতকাল দক্ষিণ ২৪ পরগনার বজবজে নন্দরামপুর দাসপাড়া এলাকায় একটি বাড়িতে বেআইনি বাজি কারখানায় জোরাল বিস্ফোরণ হয়। আগুনে পুড়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির বেআইনি কারখানায় বাজি তৈরি করা হচ্ছিল। সন্ধ্যায় আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তার রেশ কাটতে না কাটতে ফের বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ। একের পর এক বিস্ফোরণ কাণ্ডে চিন্তার ভাঁজ পুলিশ-প্রশাসনের কপালে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...

Jahangir Khan | ভোটের আগেই রণে ভঙ্গ জাহাঙ্গীরের! ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’, সাফ জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা...