মনোনয়ন পর্বে কেন এত অশান্তি? রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব রাজ্যপালের  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত একাধিক জেলা। মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় সংঘর্ষের খবর মিলেছে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক কংগ্রেস কর্মী। পঞ্চায়েত নির্বাচনে শুরুর দিন থেকেই মনোনয়ন ঘিরে অব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া বিরোধীদের মনোনয়নে বাধার অভিযোগ তো আছেই। এসবের মধ্যেই শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল। আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে গিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিন প্রায় ৪৫ মিনিট রাজভবনে ছিলেন রাজীব সিনহা। আড়াইটে নাগাদ গাড়িতে চেপে রাজভবন থেকে বেরিয়ে যান তিনি।

রাজ্যপাল জানিয়েছেন, ‘পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম গন্ডগোল বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের কথা জানিয়েছি। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...