World Migratory Bird Day | উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস

শেষ আপডেট:

গাজোল: মালদা জেলা বন দপ্তরের উদ্যোগে আদিনা ফরেস্টে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হল বিশ্ব পরিযায়ী পাখি দিবস। উপস্থিত ছিলেন আদিনা ফরেস্টের সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস, স্থানীয় টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক তীর্থঙ্কর সরকার সহ স্কুলের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্থানীয় মানুষজনেরা। পরিযায়ী পাখিদের সম্পর্কে বক্তব্য, স্লাইড শো এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।

বিদ্যালয়ের তরফে বলা হয়েছে, এই সমস্ত এলাকায় খাবার-দাবারের যোগানসহ পাখিরা নিজেদের অনেক নিরাপদ মনে করে। তাই তারা বিভিন্ন দেশ থেকে এসে অস্থায়ীভাবে এখানে বাসা বাঁধে। কিন্তু অনেক সময় দেখা যায় অসাধু কিছু মানুষ লুকিয়ে চুরিয়ে এই সমস্ত পাখি শিকার করে। যদিও বন দপ্তরের কড়া নজরদারির ফলে এখন পরিযায়ী পাখি শিকার প্রায় বন্ধ। তবুও আমরা ছাত্র-ছাত্রীদের সচেতন করছি কেন পরিযায়ী পাখিদের রক্ষা করা দরকার। আজকে এই বিষয় নিয়ে যেমন এখানে আলোচনা হয়েছে তেমনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পরিবেশন করেছে।

ইন্দ্রজিৎ বাবু জানান, আদিনা ফরেস্ট এলাকা পরিযায়ী পাখিদের অন্যতম পছন্দের একটি জায়গা। কয়েক হাজার ওপেন বিল স্টক বা শামুক খোল পাখি এখানে এসে বাসা বাঁধে। তারা ডিম পাড়ে, শাবকের জন্ম হয়, এরপর আবার পাড়ি জমায় নিজেদের দেশে। শামুক খোল পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির হাঁস সহ অন্যান্য পরিযায়ী পাখি গাজোল সহ জেলার বিভিন্ন জলাশয়ে আসে। গঙ্গাতেও প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। এই সমস্ত পাখিদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধু বন দপ্তরের নয়। দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষের। তাই সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Murshidabad | জলবন্টন চুক্তি নিয়ে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক!

পরাগ মজুমদার,মুর্শিদাবাদ: ৯০-এর দশক থেকে চালু হওয়া অতি গুরুত্বপূর্ণ...

Nagrakata | ডুয়ার্সে বুনো আতঙ্ক: চিতাবাঘের হামলায় জখম ৬, বানারহাটে বাইসনের মৃত্যুতে শোরগোল

নাগরাকাটা: একদিকে চিতাবাঘ, অন্যদিকে বাইসন। বৃহস্পতিবার দুধরনের বুনোকে কেন্দ্র...

Howrah Station | হাওড়া স্টেশনে নাশকতার ছক? মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে ভাইরাল সিসিটিভি ফুটেজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ হাওড়া স্টেশনে (Howrah Station) মিথিলা...

Balurghat | ফের তৃণমূল নেতা গ্রেপ্তার: তোলাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত ‘ডাকু’ কৌশিক

সুবীর মহন্ত, বালুরঘাট: চাকরি দুর্নীতির পর এবারে কাটমানি, তোলাবাজির...