ময়নাগুড়ি: উত্তরবঙ্গের বৃহত্তম শিবতীর্থ জল্পেশ মন্দিরে (Jalpesh Mandir) পুজো দিয়ে দলীয় প্রচার শুরু করলেন নির্মল চন্দ্র রায়। তিনি জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা (Lok Sabha) কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate)। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে তিনি কলকাতা থেকে ধুপগুড়ি ফেরেন। দুপুরে উপোস থেকে জল্পেশ মন্দিরে এসে দীর্ঘক্ষণ ধরে পুজো দেন। শিবলিঙ্গে জল ঢেলে দলের সাফল্য কামনা করেন। পুজো শেষে শিবরাত্রি উপলক্ষ্যে আয়োজিত জল্পেশ মেলা ঘুরে দেখেন। মেলার দোকানদারদের সঙ্গে ঘুরে ঘুরে কথাও বলেন নির্মল বাবু। একাধিক দোকানদের সঙ্গে হাত মেলান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল বাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করায় তিনি কৃতজ্ঞ। নিজের জয়ের ব্যাপারেও আশাবাদী। জয়লাভ করলে জলপাইগুড়ি জেলার চা বাগান ও কৃষি বলয় ও বিভিন্ন নদী ভাঙন সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে জানান তিনি।
Lok Sabha Election 2024 | সাফল্য কামনায় জল্পেশ মন্দিরে পুজো, প্রচার শুরু জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
Popular
More like thisRelated
SIR Hearing | তালিকায় নাম কাটা যাওয়ার আতঙ্ক! তপনে শুনানি কেন্দ্রে হাজিরা দিয়ে বাড়ি ফিরতেই হার্ট অ্যাটাক, মৃত বৃদ্ধ
তপন: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানির (SIR Hearing) প্রবল...
Bike Fire | ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াতেই দাউদাউ করে জ্বলল বাইক! অল্পের জন্য রক্ষা পেলেন চালক
আসানসোল: আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণির এইচএলজি মোড়ে...
Nipah Virus | নিপা আতঙ্ক! আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা ৬০ জনকে শনাক্ত করল স্বাস্থ্য দপ্তর, পাঠানো হল নিভৃতবাসে
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাদুড়বাহিত মারণ ভাইরাস ‘নিপা’ (Nipah Virus)...
Encroachment | প্রশাসনের নাকের ডগায় ‘দখলদারির রাজত্ব’! ডুয়ার্সকন্যা ও আদালত চত্বরেই সরকারি জমি লুটের হিড়িক
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা (Dooars...

