শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৫

শেষ আপডেট:

খড়িবাড়ি: ফের জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি যাত্রীবাহী ছোট গাড়ি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির প্রসাদুজোত এশিয়ান হাইওয়ে-২তে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যাত্রীর।

স্থানীয় বাসিন্দা রানা সিংহ জানান, যাত্রীবাহী ছোট গাড়িটির চলন্ত অবস্থায় একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে মুখোমুখি ধাক্কা দেয়। ঘটনাস্থলে ছোট গাড়ির এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৫জন যাত্রী জখম হয়। এছাড়া ট্রাক্টরচালক জখম হয়েছেন। মৃতের নাম গঙ্গা প্রসাদ সারু। ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর জ‌ওয়ান ছিলেন। আহতদের নাম বাহাদুর ছেত্রী, পরলাথ লামিছানি, উষা পন্থী শর্মা, তপন নিরোলা ও কোইরাম শর্মা। আহতরা সকলে নেপাল ও অরুনাচল প্রদেশের বাসিন্দা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতাল পাঠানোর পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনার পর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | শিক্ষক সংকটে বিপর্যস্ত ৪ সরকারি স্কুল

কোচবিহার: ‘ধার’ করা শিক্ষক দিয়েই বর্তমানে কোচবিহারে চারটি সরকারি...

Cooch Behar | মধ্যপ্রাচ্যের যুদ্ধে জেরবার মধ্যবিত্তের হেঁশেল

কোচবিহার ও দিনহাটা: পিউ সাহা কোচবিহারের বাসিন্দা।  সোশ্যাল মিডিয়ায়...

Cooch Behar | নার্সিং স্টাফের মৃত্যুতে দায়ের খুনের মামলা

কোচবিহার: ‘পুড়িয়েই মারা হয়েছে আমাদের বাড়ির মেয়েকে।’ পুলিশের কাছে...

Ajoy Edward-Bimal Gurung Meeting | পাহাড়ে কি তবে ‘তৃতীয় বিকল্প’? অজয়-বিমল গোপন বৈঠকে নয়া সমীকরণের জল্পনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের (Ajoy Edward) সঙ্গে বিমল...