পুরুষ সঙ্গী ছাড়াই মক্কায় হজ করতে যাবেন দিল্লির ৪০ জন সাহসিনী

শেষ আপডেট:

নয়াদিল্লি: কবিগুরু ‘একলা চলো’র ডাক দিয়েছিলেন৷ বাস্তবে তাতেই ভর দিয়ে নজির গড়লেন রাজধানীর মুসলিম মহিলা পুণ্যার্থীরা। এবছর দিল্লিবাসী ৪০ জন মহিলা হজ করতে মক্কা যাচ্ছেন এবং যাচ্ছেন ‘একা’ বা কোনও পুরুষ সঙ্গী ছাড়াই। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন কওসর জাহান। তিনি জানান, এ বছর দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি রাজধানী দিল্লি থেকে ২৫৪০ জন হজ করতে যাবেন। এদের মধ্যে ৪০ জন মহিলা হজযাত্রী যাবেন একা, পুরুষ সঙ্গী ছাড়াই। তাদের সুবিধার দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর৷

কওসর জাহানের দাবি, এর আগে দিল্লি থেকে এত বেশি সংখ্যক মুসলিম মহিলা কখনও মক্কায় ‘একা’ যাননি। সে অর্থে এই অকুতোভয় মহিলাদের মক্কায় ‘সোলো ট্রিপ’ নি:সন্দেহে নারী সশক্তিকরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, রক্ষণশীল মুসলিম সমাজে একসময় ‘খওয়াতিন’ বা ‘খাতুন’ অর্থাৎ মুসলিম মহিলাদের পবিত্র হজযাত্রায় মানা ছিল। পরবর্তী কালে সে নিয়মে এসেছে বদল। মুসলিম মহিলারা হজ করতে যাওয়ার অনুমতি পেলেও তারা একা যেতে পারতেন না।

কোনও পুরুষ সঙ্গীর সাথেই হজ করতে যাওয়ার ছাড়পত্র পেতেন তারা৷ ভারত সরকার একলা পরিব্রাজনে ইচ্ছুক মুসলিম মহিলাদের বরাবর উৎসাহিত করে এসেছে। ফলস্বরূপ প্রায় ৪০ জন মুসলিম মহিলা এবছর একা একাই মক্কাতীর্থে যাবেন৷ মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই ৪০ ব্যতিক্রমী মহিলা ‘হাজি’দের জন্য দিল্লির ঐতিহ্যশালী তুর্কমান গেট অঞ্চলে রাখা হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির, যেখানে শেখানো হবে যোগাভ্যাসও, জানিয়েছেন দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন কওসর জাহান। ৪০ মুসলিম মহিলার এই ‘সোলো ট্রিপ’কে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতর আব্বাস নকভিও।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Saudi Arabia secret attack on Iran | ইরানের বুকে সৌদির গোপন সার্জিক্যাল স্ট্রাইক! ফাঁস হওয়া তথ্যে তোলপাড় বিশ্ব

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক বিস্ফোরক...

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...