শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

অগ্নিগর্ভ মণিপুর, হিংসা রুখতে দেখা মাত্রই গুলির নির্দেশ

শেষ আপডেট:

ইম্ফল: হিংসা রুখতে কড়া পদক্ষেপ করল মণিপুর সরকার। দেখা মাত্রই গুলির নির্দেশ জারি হয়েছে। বুধবার মণিপুরে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন (এটিএসইউএম)-এর ডাকা ‘উপজাতি সংহতি মিছিল’ চলাকালীন বেশ কয়েকটি জায়গায় হিংসাত্মক সংঘর্ষ হয়। মেইতি সম্প্রদায়কে তপশিলি উপজাতি (এসটি)-র অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে গতকাল ওই মিছিল করা হয়েছিল। আর তার জেরেই অশান্তি ছড়িয়েছে রাজ্যে। বৃহস্পতিবার ইম্ফলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কড়া হাতে হিংসা দমনে উদ্যোগী হয়েছে সরকার। গোটা রাজ্য কার্ফিউ জারি করা হয়েছে।

শান্তি বজায় রাখতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে দেখা মাত্রই গুলির নির্দেশ জারি করা হয়েছে। এবিষয়ে কমিশনার (হোম) টি রঞ্জিত সিংয়ের তরফে সমস্ত জেলাশাসককে নির্দেশিকা পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, আসাম রাইফেলস, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন রয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেছেন, ‘সম্পত্তির ক্ষতি ছাড়াও জীবনহানি হয়েছে। যা খুবই দুর্ভাগ্যজনক।’ লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। গ্রামবাসীদের সহিংস স্থান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

Sukhoi Su-30MKI | অসমের আকাশে রহস্যময়ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI: শুরু হয়েছে জোরকদমে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।...