নবজোয়ার শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত ভোট, মুর্শিদাবাদে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শেষ হলেই রাজ্যে বাজবে পঞ্চায়েত ভোটের দামামা। ভোট শেষ হলেই কেন্দ্রের কাছে বকেয়া ১০০ দিনের টাকা আদায় করতে শুরু হবে বৃহত্তর লড়াই। মুর্শিদাবাদে গিয়ে হরিহরপাড়ার সভায় এমন ঘোষণাই করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচীতে বহরমপুরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর আগে হরিহরপাড়ার সভায় অভিষেক বলেন, ‘‘নবজোয়ার যাত্রা শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। বাংলার মানুষের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। বাংলার প্রাপ্য আমরা ছিনিয়ে আনবই। পঞ্চায়েতের পরে দিল্লি যাব বাংলার হয়ে আন্দোলন করতে। অভিষেক এ দিন হরিহরপাড়ার সভায় সরাসরি শ্রোতাদের প্রশ্ন করেছেন। জিজ্ঞাসা করেছেন, ২০১৯ সালে কেন আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন? উত্তরে কেউ বলেছেন, এনআরসি রুখতে। অনেকের দাবি, উন্নয়নের জন্য। কেউ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে। অভিষেক বলেন, ‘‘বাংলায় এনআরসি হয়নি, উন্নয়ন হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিও রক্ষা করা গিয়েছে। তাই আবার বলছি, আমরা নিথ্যা প্রতিশ্রুতি দিই না।’’

হরিহর পাড়ার সভা শেষ করে করে বহরমপুরে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর তাঁবুর পাশেই ‘নবজোয়ার’ কর্মসূচিতে ব্যালটে ভোট দেওয়া ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ছাপ্পা ভোট থেকে শুরু করে চেয়ার ছোঁড়ড়াছুড়িদলীয় কর্মীদের মধ্যে হাতাহাতি কিছুই বাদ যায়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তা সামাল দিতে মোতায়েন করতে হয় বিরাট পুলিশ বাহিনী। তার প্রেক্ষিতে অভিষেক পরে আবার বলেছেন, যাঁরা ভোট দিতে পারেননি, তাঁরা নাম লিখে তাঁর কাছে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু পঞ্চায়েত ভোটে যেখানে দল যাঁকে শেষ পর্যন্ত প্রার্থী করবে, তাঁকেই সকলকে মেনে নিতে হবে এবং ভোটের কাজ করতে হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

Katwa | রেললাইন ঘেরা ঘিরে ধুন্ধুমার কাটোয়ায়! ৩ আরপিএফ কর্মীকে পাথর ছোড়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরসহ ধৃত ৩

কাটোয়া: রেললাইন পারাপারের রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...

CM Shuvendu Adhikari | ‘মাননীয় ভাইপোবাবু…’ ফলতার জনসভা থেকে নাম না করে অভিষেককে খোঁচা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন উপনির্বাচনকে (By-Poll 2026) কেন্দ্র...